
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহীর বাঘাতে পদ্মার প্রত্যন্ত চর থেকে ডাকাত ও দস্যু বাহিনীর ব্যবহৃত ১টি বিদেশী পিস্তল, পাইপ গান, দেশীয় আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান ১টি ম্যাগজিন
উদ্ধার করেছে র্যাব-৫।
আজ ২৩ নভেম্বর ২০২৫ তারিখ রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী জেলার বাঘা থানাধীন খায়েরহাট নামক এলাকায় অভিযান পরিচালনা উক্ত অস্ত্রগুলো উদ্ধার করে।
গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখ রাজশাহীর বাঘাতে পদ্মার প্রত্যন্ত চরাঞ্চলে চরের ভূমি-বাথান দখল, বালু মহলকে কেন্দ্র করে আলোচিত মনতাজ ও কাকন বাহিনীর মধ্যে মধ্যে সংঘর্ষ ও দীর্ঘ সময় ধরে গোলা-গুলি হয়। উক্ত গোলা-গুলিতে একজন ঘটনাস্থলেই নিহত হয় ও একজন হাসপাতালে মারা যায়।
এছাড়াও পরবর্তীতে নদীতে একজনের লাশ পাওয়া যায়।
উক্ত নারকীয় ঘটনা ও হত্যাকান্ড টি বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়াতে প্রচারিত হলে দেশব্যাপী চাঞ্চল্যকর সৃষ্টি করে। উক্ত আসামিদের গ্রেফতারে পুলিশ ও অন্যান্য আইন-শঙ্খলা বাহিনীর ন্যায় র্যাবও ছায়া তদন্ত শুরু করে এবং উক্ত সন্ত্রাসীদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যমতে রাজশাহী জেলার বাঘা থানাধীন পদ্মার তীরবর্তী চরাঞ্চলে উক্ত দুই বাহিনী এবং অন্যান্য ডাকাতদের মাঝে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র থাকার সন্ধান পাওয়া যায়।
পরবর্তীতে উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারী শুরু করে এবং অদ্য তারিখ রাতে সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
উল্লেখ্য যে, গত ৯ নভেম্বর ২০২৫ তারিখে পুলিশের সাথে ‘অপারেশন ফার্স্ট লাইট’ পরিচালনা করেও কিছু দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পাওয়া গিয়েছিল।
উক্ত অপারেশনের ধারাবাহিকতায় র্যাব আজকে অভিযান পরিচালনা করে উক্ত বিদেশী পিস্তল, পাইপগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।
উক্ত উদ্ধারকৃত অস্ত্র বাঘা থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।