
কাইথাং খুমী থানচি (বান্দরবান) প্রতিনিধি:
পাহাড়ের বুকজুড়ে এখন সোনালি আভা। কোথাও কোথাও জুমের ধান কাঁটার ধুম পড়েছে, কোথাও এখনো পাকা ধান পাহারা দিচ্ছেন জুমচাষীরা। সাথে পাকা ধানের ফসল ঘরে তোলার ব্যস্ততার নিয়ে দিন পার করছে।
প্রকৃতির ওপর নির্ভর করে পাহাড়ের ঢালু ভূমিতে চাষ করা জুমের ধান কাটা শুরু হওয়ার জুমিয়াদের মুখে ফুটেছে স্বস্তির হাঁসি।
কেউ ধান কাঁটার শুরু করেছেন, কেউ পাকা
শুরু হয়েছে এমন জুমের ধান পাহারা দিতে সপরিবারে জুম খেতে উঠেছেন। কেউ ধান কাঁটার আগে সাথি ফসল বিশেষ করে মিষ্টি কুমড়া, ভুট্টা ও মারফা সংগ্রহ করা শুরু করেছেন।
অনেকে জুমের পাকা ধান কাটার জন্যে উপযুক্ত সময়ে অপেক্ষা করছেন। বিভিন্ন এলাকার মতো থানচি জুমিয়াদেরও এখন দম ফেলা ফুসরত নেই, জুম চাষের ফলন তোলায় চলছে এক বিশাল কর্মযজ্ঞ।
পার্বত্য জেলা বান্দরবানের সহ থানচি এলাকায় তিন্দু, রেমাক্রী, ছোট মদক ও বড় মদক পাহাড়ি এলাকার এসব মানুষ সম্পুর্ণ প্রকৃতির ওপর নির্ভর করে এক ধরনের চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন যুগ-যুগে এই চাষে কোনো সেচ দেওয়া প্রয়োজন হয় না, প্রাকৃতিকভাবে রোদ-বৃষ্টি হয় তাতেই ফসল ফলে।
এ চাষ পদ্ধতি পরিচিত জুম চাষ নামে। নির্দিষ্ট একটা সময়ে পাহাড়ের বন-জঙ্গল পুড়িয়ে দেয় এটাই জুম।