
শাওন আহাম্মেদ
শ্রীবরদী উপজেলা প্রতিনিধি:
শ্রীবরদী থানাধীন ভারতের মেঘালয় প্রদেশ সীমান্তঘেঁষা হাড়িয়াকোনা গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক শেরপুরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শ্রীবরদী থানাধীন সিঙ্গাবরুনা ইউনিয়নের হাড়িয়াকোনা ব্যাপ্টিষ্ট মণ্ডলীর সামনে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই শতাধিক জনসাধারণের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার ও পুনাক উপদেষ্টা জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা
ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) শ্রীবরদী উপজেলার সভাপতি জনাব প্রাঞ্জল সাংমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব আরাফাতুল ইসলাম শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ জনাব কাইয়ুম খান সিদ্দিকী ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি জনাব দেবাশীষ ভট্রাচার্য প্রমুখ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব মোঃ দিদারুল ইসলাম সহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন