
সরকার মাজহারুল ইসলাম ,(গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরের হরতকিতলা এলাকায় গ্লোব জনকন্ঠ শিল্প পরিবারের সদস্য প্রতিষ্ঠানের “ গ্লোব মেটাল কমপ্লেক্সে ” রোববার রাতে রহস্যজনক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ওই কারখানার নগদ টাকাসহ বিভিন্ন আটাশ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের মারধরে চারজন আহতের ঘটনা ঘটে। আহতরা হলেন এসময় ডাকাতদলকে বাধা দিলে ডাকাতদের মারধরে ওই কারখানার এজিএম, মিজানুর রহমান,সুদিপ্ত আল আবিদ, সহকারী ম্যানেজার,রইস উদ্দিন, সিকিউরিটি ইনচার্জ সামসুল ইসলাম, সিকিউরিটি গার্ড হুমায়ুন কবীর হয়। গুরুতর আহত হুমায়ুনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়। কারখানা কর্তৃপক্ষ ও পুলিশসুত্রে জানাযায় রোববার রাত সাড়ে ৯টার দিকে আনুমানিক ২৫/৩০ জনের একদল ডাকাত হরতকিতলা গ্লোব শিল্প পরিবারের সদস্য প্রতিষ্ঠানের “ গ্লোব কমপ্লেক্সের কাটা তারের বেড়া টপকিয়ে ভিতরে প্রবেশ করে প্রতিষ্ঠানে সিকিউরিটির দায়ীত্বে থাকা লোকজনদের পিস্তলসহ ছুড়ি, রডসহ,বিভিন্ন দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৬ঘন্টা সময় ধবে প্রতিষ্ঠান থেকে নগদ টাকাসহ কেবল,ও তামার তারসহ বিভিন্ন মালামাল লুট করে ট্রাকে উঠিয়ে রাত সাড়ে তিনটার দিকে পালিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর-শ্রীপুর থানা সার্কেল এ এস পি আজমীর হোসেন , কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম, ওই শিল্প প্রতিষ্ঠানের সিও জিনাত জেরীন আলতাফ, নির্বাহী পরিচালক জাকির হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই কারখানার এজিম মিজানুর রহমান জানায় তিনি নামাজ শেষে কারখানার প্রধান গেইট দিয়ে ভিতরে ঢুকতেই তাকে ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাকেসহ অন্যান্যদের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার একটি রুমে নিয়ে আটকিয়ে রাখে। এর পরে তারা লকার খোলে প্রায় পৌনে তিন লাখ নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়। এব্যাপারে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জানায় খবর পেয়ে প্রতিষ্ঠঅনের সিও সহ কারখানা পরিদর্শ করেছি । এছাড়া কারখানা থেকে কি কি মালামাল লুট হয়েছে তার তালিকা প্রস্তুত করতেছি। তবে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে। এব্যাপারে কালিয়াকৈর-শ্রীপুর থানা সার্কেল এএসপি আজমীর হোসেন জানান ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তবে যারাই এঘটনার সাথে জড়িত তাদের খোজে বের করা হবে। উল্লেখ্য ইতোপুর্বেও ২০১৬সালে একই কায়দায় এই প্রতিষ্ঠানে ডাকাতি ঘটনা ঘটে ছিল।
তারিখ- ০৮.০৭.২০২৪ইং