
নিজস্ব প্রতিবেদন
ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনের রাজনৈতিক প্রেক্ষাপটে এখন পরিবর্তনের প্রবল হাওয়া। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনগণের আস্থার প্রতীক খন্দকার মোঃ নাসিরুল ইসলাম। সাধারণ ভোটার থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মী—সবার মুখে মুখে এখন একটাই নাম। দীর্ঘদিনের পরীক্ষিত এই নেতাকে ঘিরেই তিন থানা জুড়ে ধানের শীষ প্রতীকে সৃষ্টি হয়েছে এক অভূতপূর্ব জাগরণ।
বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা—এই তিন উপজেলার প্রতিটি জনপদ এখন নির্বাচনী আমেজে সরগরম। স্থানীয়রা মনে করছেন, খন্দকার নাসিরুল ইসলাম কেবল একজন রাজনৈতিক নেতাই নন, তিনি এই অঞ্চলের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। তার ক্লিন ইমেজ, বলিষ্ঠ নেতৃত্ব এবং মানুষের সুখে-দুঃখে পাশে থাকার নজির তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে।
মাঠ পর্যায়ের চিত্র বলছে, ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তার মূল কারিগর খন্দকার নাসিরুল। তরুণ ভোটার থেকে শুরু করে প্রবীণরা মনে করছেন, ফরিদপুর-১ আসনের উন্নয়ন ও অধিকার আদায়ে তার কোনো বিকল্প নেই। জনসমর্থনের এই নতুন স্রোত প্রমাণ করে, আগামী দিনে এই জনপদের রাজনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠছেন খন্দকার নাসিরুল ইসলাম।