ইয়াছির আরাফাত স্টাফ রিপোর্টারঃ
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকালে একটি বর্ণ্যাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আবদুর রউফ তালুকদার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মো.সোহেল রানা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান,উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনুর রহমান, সহকারী প্রোগ্রামার খায়রুল বাশার রাজু , বকশীগঞ্জ সদর ইপি চেয়ারম্যান আলমগীর কবীর আলমাস, মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুম, বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোখলেছুর রহমান জুয়েল তালুকদার সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।