
মাসুদ রানা,সিনিয়র রিপোর্টারঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ১০ মার্চ ২০২৬ ইং তারিখ আনুমানিক ১৬০৫ ঘটিকায় র্যা-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কাঞ্চন ব্রীজ সংলগ্ন ৩০০ ফিট রোডস্থ আল মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর মাদক দ্রব্য গাঁজা’সহ অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মাসুম হাওলাদার (৩৩)কে গ্রেফতার করা হয়। এ সময় ধৃত আসামীর নিকট হতে ৩০ কেজি মাদক দ্রব্য গাঁজা এবং ০২ টি মোবাইল ফোন’সহ উদ্ধার করা হয়।
ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। সে বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য গাঁজা পরিবহন করে রাজধানী ঢাকা এবং গাজীপুর’সহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে থাকে।গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানয় হস্তান্তর করা হয়েছে।