
নিউজ ডেক্স :গত ৩ই ফেব্রুয়ারি রোজ সোমবার অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রতিষ্ঠাতা সদস্য, বলিয়াদি জমিদার জনাব চৌধুরী তানভীর আহমদ সিদ্দিকীর সহধর্মনী বেগম খোরশীদ আজিম সিদ্দিকী র ৬ষ্ঠতম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল । দোয়া মাহফিলের আয়োজন করেন, মরহুমার পুত্র, গাজীপুর জেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটি যুগ্ন সাধারন সম্পাদক, ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। এই সময় মরহুমার সন্তান ও আত্মীয়-স্বজনরা সকলের কাছে দোয়া চাই যেন আল্লাহতালা তাকে জান্নাতে ফেরদাউস দান করেন। দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন জেলা এবং উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ।
উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা ওলামা পরিষদে সদস্যবৃন্দরা। ধর্মপ্রাণ মুসলমানরা ও এলাকার গণমান্য সাধারণ জনগণ।