
খালেদা আক্তার বোয়ালখালী (চট্টগ্রাম)প্রতিনিধি,
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডি হাজির পুল এলাকায় ঘর ভাড়া নেওয়ার নাম করে পর্যায়ক্রমে তিনটি টি ভবন থেকে দামি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যাওয়ার তিনদিন পর CCTV ফুটেজ এর মাধ্যমে শনাক্ত করে আটক করা হয় এই দুই চুর দম্পতিকে।
চোরদের আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা উভয়ে স্বামী স্ত্রী।
ঘটনাস্থলে গিয়ে জানা যায় – পশ্চিম গোমদন্ডি হাজির পুল এলাকায় ঘর ভাড়া নেওয়ার নাম করে তারা সু কুশলে মোবাইল চুরি করে আসছিল।
আটককৃত ব্যাক্তিদের নাম
সাদিয়া বেগম (২২)
কামরুল ইসলাম (২৬)
কর্ণফুলী থানা, কালাপুল, কমলা পাড়া।