
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির সময় তিনজন দালালকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (৪ নভেম্বর ২০২৫) সকাল ৯টা ১০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে বেশ কিছু ট্রেনের টিকিট ও টিকিট বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ১. শুক্কুর মিয়া (৩০), পিতা-আকবর মিয়া, মাতা-মৃত জহুরা খাতুন; সাং-কাজীপাড়া, বর্তমান ঠিকানা উত্তর মৌড়াইল, ব্রাহ্মণবাড়িয়া সদর।
২. আব্দুল হাকিম (৪৫), পিতা-দানু মিয়া, মাতা-সাজেদা বেগম; সাং-বিয়াল্লিশ্বর, ব্রাহ্মণবাড়িয়া সদর। ৩. মোঃ কালু মিয়া (৪০), পিতা-মৃত সাচ্চু মিয়া, মাতা-কোহিনুর বেগম; সাং-সরকারপাড়া, বর্তমান ঠিকানা উত্তর মৌড়াইল, ব্রাহ্মণবাড়িয়া সদর।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, আসামিরা দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট সংগ্রহ করে বেশি দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।