
হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
যশোরের মনিরামপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়েছে।মঙ্গলবার(১২ই নভেম্বর)সকালে মনিরামপুর প্রাথমিক বিদ্যালয় এ ঘটনা ঘটে।চিকিৎসক বলছেন শিক্ষার্থীরা গন-হিস্টারিয়ায়(মাস সাইকোজেনিক ইলনেস)আক্রান্ত হয়েছে।খবর পেয়ে ঘটনা স্থান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)নিশাত তামান্না ও উপজেলা শিক্ষা অফিসার আবু মুতালিব আলম।এ সময় তাদের সঙ্গে হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও)হুমায়ুন রশিদ উপস্থিত ছিলেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম হালদার জানান, সকাল দশটার দিকে তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করার সাথে সাথে তাদের শরীরে চুলকাতে শুরু করে।এরপর একে একে সমস্ত শিক্ষার্থীরা চুলকাতে শুরু করে।
প্রধান শিক্ষক গৌতম হালদার আরো জানান বিষয়টা তাৎক্ষণিক মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধানকে জানালে তিনি শিক্ষার্থীদের হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। দ্রুতই আমি ৭০ থেকে ৮০ জন ছাত্র-ছাত্রীকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। পরে আরোও কয়েকজনকে পাঠানো হয়েছে।হাসপাতাল থেকে অর্ধশত শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে।আক্রান্ত শিক্ষার্থীরা জানাই, তারা শ্রেণী কক্ষে ঢুকে বেঞ্চে হাত দেওয়ার সাথে সাথে চুলকাতে শুরু করে। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, হাসপাতাল থেকে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে সবাই স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তন্ময় বিশ্বাস আরো বলেন স্বাভাবিকভাবে এটাকে আমরা গন-হিস্টারিয়া বলে থাকি।তবে বিষয়টি তদন্ত সাপেক্ষ।উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও)নিশাত তামান্না বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা এলার্জিজনিত সমস্যা কারণে হতে পারে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও)হুমায়ূন রশিদ, সহকারি শিক্ষা কর্মকর্তা কামরুল বাশার,ওমর ফারুক ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম হালদারের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।তারা প্রতিবেদন দিলে প্রকৃত ঘটনাটি জানা যাবে।