
নিউজ ডেস্ক:
ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন চুরখাই পাঁচ রাস্তার মোড় এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ৮৮৫ পিছ Tapentadol Tablets সহ ০৩ জন মাদক ব্যবসায়ী‘কে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।
‘‘বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানে নিয়ে র্যাব যুব সমাজ তথা বাংলাদেশকে মাদকের ভয়াল থাবা, সন্ত্রাস, জঙ্গী, ছিনতাই, ডাকাতি, জুয়া, অপহরণ, খুন, ধর্ষণ, অসাধু অস্ত্র ব্যবসায়ীসহ বিভিন্ন ধরণের অবৈধ কর্মকান্ড থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যা ইতোমধ্যে সর্বস্তরের জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র্যাব।
এরই ধারাবাহিকতায়, ০৭/১০/২০২৩ খ্রি. তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় অধিনায়ক, র্যাব-১৪ ময়মনসিংহ মহোদয়ের নির্দেশক্রমে র্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চুরখাই সাকিনস্থ পাঁচ রাস্তার মোড় নামক এলাকার ভাই ভাই চাকার দোকানের সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী বিশেষ চেকপোষ্ট পরিচালনা করে। উক্ত চেকপোষ্ট পরিচালনাকালে ০১। মোঃ আজাহার আলম (২৮), পিতা- আব্দুল মান্নান, ০২। জুয়েল (২৯), পিতা-মৃত আবু বক্কর সিদ্দিক, ০৩। মোকারম হোসেন (২৭), পিতা-মৃত সুরুজ্জমান, সকলের সাং-হারুটি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের‘কে আটক করে। ধৃত আসামীদের কাছ থেকে সর্বমোট ৮৮৫ পিছ নিষিদ্ধ মাদকদ্রব্য Tapentadol Tablets উদ্ধার করতঃ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের‘কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসতেছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ধৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের করতঃ হস্তান্তর করা হয়েছে।