
হাফিজুর রহমান( বিশেষ প্রতিনিধি) যশোর
যশোরের কেশবপুরে আজ ধর্মপ্রাণ মুসলমানেরা মহানবী হযরত মুহাম্মদ( সাঃ)কে কটুক্তি করায় বিক্ষোভ মিছিল করে।
ভারতের রামগিরি মহারাজ ও বিজেপি বিধায়ক নিতেশ রানা মুসলমানদের হৃদয়ের স্পন্দন মহানবীকে নিয়ে কটুক্তি করেছে।
তাহারি প্রতিবাদে আজ কেশবপুর উপজেলায় ছাত্র জনতা আয়োজনে ধর্মপ্রাণ মুসলমান রাস্তায় নেমে আসে। তারা কেশবপুর শহরে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মিছিল করে। মিছিল শেষে শহরের প্রাণকেন্দ্র গাজীর মোড়ে সবাই জমায়েত হয়।
সেখানে বক্তারা ভারতের পুরোহিত মহারাজ গিরিরাজ ও বিজিবি বিধায়ক নিতেশ রানাকে অনতি বিলম্বে গ্রেপ্তারের দাবি জানাই। তারা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস এর কাছে অনুরোধ জানাই মহানবী সাল্লাহু সাল্লাম এর কটুক্তি কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ভারতের হাই হাইকমিশনারকে তলব করে জবাব চাওয়ার জন্য অনুরোধ করে।বক্তারা জানাই দ্রুতই তারা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করবে।