
মনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
মাদকাসক্তের অভিযোগ এনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের গুচ্ছগ্রামের সুলতান মিয়া নামে এক যুবককে মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) শিকল পরিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। অভিযুক্তের সৎ মা বেলী বেগম, চাচা ও বড় আব্বাসহ পরিবারের কয়েকজন সদস্য তার বিরুদ্ধে শাস্তির আবেদন জানান।
পরিবারের বক্তব্য শোনার পর বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সুলতান মিয়াকে এক বছরের কারাদণ্ড ঘোষণা করেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, সাজাপ্রাপ্ত সুলতান মিয়াকে পরদিন আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আজ সুলতানের বন্ধু, স্বজন ও স্থানীয় প্রতিবেশীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা দাবি করেন, সুলতান মাদকাসক্ত নন; বরং পারিবারিক বিরোধ ও ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি অন্যায়ভাবে শাস্তি পেয়েছেন। তাদের অভিযোগ, মেধাবী