
আশিকুর রহমান মিঠাপুকুর (রংপুর)প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১২ টায় মিঠাপুকুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক গোলাম রব্বানী । প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোতা হারুন ইসলাম নিক্সন পাইকাড় ও যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান লর্ড,মোর্শেদ হাসান সোহেল। সভায় বক্তারা বলেন, সাংবাদিক জাতির বিবেক, জাতির দর্পন। বিগত সরকারের আমলে আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ছিলাম। কোন প্রকার ব্যবসা বাণিজ্য করতে পারি নাই।আমাদের সকলের আন্দোলনের ফসল হিসেবে জাতি আজ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , যুগ্ন আহ্বায়ক রুহুল আমিন খন্দকার জুয়েল,যুগ্ন আহ্বায়ক হযরত আলী, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম,সদস্য সচিব রুবেল সাদী, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শামসুল ইসলাম প্রমুখ।