
খালেদা আক্তার, বোয়ালখালি প্রতিনিধি, চট্টগ্রাম।
পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে আজ ০৩/০৩/২০২৫ উপজেলা প্রশাসন বোয়ালখালী কর্তৃক উপজেলা সদর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
একপর্যায়ে বেশি দামে গরুর মাংস বিক্রি করায় একটি প্রতিষ্ঠানকে ১০,০০০/- অর্থদন্ডসহ মোট ৪টি ভিন্ন মামলায় ১৭,৫০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালখালী থানা ও বোয়ালখালী আর্মি ক্যাম্প। এই ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মোহাম্মদ রহমত উল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার, বোয়ালখালী ও কানিজ ফাতেমা, সহকারী কমিশনার (ভূমি), বোয়ালখালী।