
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহীতে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়।
আজ শনিবার ( ১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায়
অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়।
এসময় তিনি পুলিশ অবসর কল্যাণ বৃত্তি লাভকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অভিভাবক সমাবেশ শেষে পুলিশ কমিশনার মহোদয় প্রাথমিক শাখার প্রথম শ্রেণির জন্য আকর্ষণীয় ও শিক্ষার্থী-বান্ধব শ্রেণিকক্ষের উদ্বোধন করেন যা শিশুদের শেখার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক ও কার্যকর করে তুলবে।
এছাড়াও পুলিশ কমিশনার মহোদয় রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পরিবহন সুবিধা বাড়াতে স্কুল বাসের উদ্বোধন করেন।

অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: সফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী।
এসময় আরও উপস্থিত ছিলেন আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) জনাব মো: নাসির উদ্দিন যুবায়ের, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ প্রতিষ্ঠানটির সম্মানিত শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।