
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর)
আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান এ্যাডভোকেট শরিফুল ইসলাম। তিনি রাজশাহী জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর ও সাবেক ছাত্র নেতা।
এ্যাডভোকেট শরিফুল ইসলাম আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও সাফল্য তুলে ধরে লিফলেট বিতরণসহ গণসংযোগ করছেন তিনি।
এ্যাডভোকেট শরিফুল ইসলামের জন্মস্থান দুর্গাপুর উপজেলার বেলঘরিয়া গ্রামে। ১৯৭১ এর পরবর্তী সময় ধরে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ আওয়ামীলীগ দলের সাথে তিনিসহ তার পরিবার আত্মীয় স্বজন আওয়ামীলীগের সাথে জড়িত।
তিনি সাবেক ছাত্রলীগ ও আওয়ামীলীগ নেতা হিসাবে এলাকাতে পরিচিত।
এ্যাডভোকেট শরিফুল ইসলাম বলেন, আমি একজন আওয়ামী পরিবারের সন্তান, ছাত্রলীগ করেছি, আওয়ামীলীগ করেছি।বর্তমানে আমি রাজশাহী জজ কোর্টের সহকারি প্রসিকিউটর। আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার চাওয়া পাওয়ার কিছু নেই।
তিনি আরও বলেন, আমি সুনামের সাথে দীর্ঘ সময় ধরে আইনের মাধ্যমে জনগণকে সেবা দিয়ে যাচ্ছি । বর্তমানে বৃহত্তর পরিসরে আমি এলাকার উন্নয়ন ও জনগণের সেবায় কাজ করতে চাই। দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে কাজ করার সুযোগ দিলে আমি জনগণকে সাথে নিয়ে বর্তমান সরকারের উন্নয়ন ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক প্রয়াস চালাবো।