
স্টাফ রিপোর্টার, রাজশাহী:
রাজশাহীতে এবার সাধারণ মানুষের কথা মাথায় রেখে ইলিশ মাছ কেটে বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। তবে ব্যবসায়ীরা ২৫০ গ্রামের কমে ইলিশ বিক্রি করবে না ক্রেতাদের কাছে। জাতীয় এই ইলিশ মাছ সর্বনিম্ন ২৫০ গ্রাম ইলিশ ক্রয়ে একজন ক্রেতাকে গুনতে হচ্ছে অন্তত ৪০০-৫০০ টাকা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় নগরীর সাহেববাজার মাছবাজারে রাজশাহী মৎস্যজীবী সমিতির আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি ফরিদ মামুদ হাসান ও সাধারণ সম্পাদক সেকেন্দার আলী।
ব্যবসায়ীরা জানান, আজ থেকে টুকরো ইলিশ মাছ পাবে ক্রেতারা। তবে পিছ হিসেবে নয় বরং তার জন্য সর্বনিম্ন ২৫০ গ্রাম মাছ কিনতে হবে তাদের। ইলিশ কেটে বিক্রির ফলে নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে কিছুটা বারতি দামে বিক্রি করা হচ্ছে টুকরো ইলিশ।
এদিকে ক্রেতাদের অভিযোগ টুকরো ইলিশ পাওয়া গেলেও গুনতে হচ্ছে বারতি টাকা। যার ফলে অনেক ক্রেতা ইলিশ কেনার আশায় বাজারে আসলেও খালি হাতে ফিরে যেতে হচ্ছে তাদের। ফলে চরম ভোগান্তিতে পরছে অনেকেই।
অন্যদিকে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের কর্তৃপক্ষ বলছেন, অনেক গরিব মানুষ আছেন যারা বছরে এক টুকরা ইলিশও খেতে পান না। তাদের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ১ টুকরো ইলিশ মাছ বিক্রির নির্দেশ দিলেও নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে সে নির্দেশ মানছেন না ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলছেন, ইলিশ মাছ কম দামে বিক্রির কোনো ক্ষমতা আমাদের নেই। আমরা ব্যবসায়ীরা সীমিত লাভে ইলিশ বিক্রি করছি। আমাদের কিনতে যদি টাকা বেশি লাগে, তাহলে কেমনে আমরা সেই ইলিশ কম দাম ক্রেতাদের কাছে বিক্রি করবো।
তারা আরো জানান, যে পরিমান ইলিশ মাছের দাম, এতে নিম্ন বা মধ্যবিত্ত পরিবারের মানুষের পক্ষে এই ইলিশ মাছ ক্রয়ের ক্ষমতা নাই। তবে আমরা এই মাছ ব্যবসায়ীরা সাধারণত মানুষের আশা চাহিদা পুরুন করার জন্য ইলিশ মাছ কেটে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। আজ হতে চলমান থাকবে।
দামের বিষয়ে ব্যবসায়ীরা জানান, এক কেজি ইলিশ ১৫০০ থেকে ১৬০০ টাকা। এটা কেটে বিক্রি করলে এক কেজি ইলিশ আর ওজনে পুরুন হয় না। ঘাটতি থাকে। এই কারনেই ২৫০ গ্রাম বা এক পোয়া ইলিশ ক্রয় করতে ক্রেতাদের ৪০০ থেকে ৫০০ টাকা লাগবে। দাম যাই হউক তবুও নিম্ন ও মধ্যবিত্তরা ছেলে মেয়েদের এক টুকরো ইলিশ হলেও খাওয়াতে পারবে বলে তারা আশা প্রকাশ করেন।