
রহিদুল ইসলাম, রাজশাহী :
রাজশাহী জেলা ডিবি পুলিশের পৃথক অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে অবৈধ অস্ত্র ব্যবসা ও মাদক কারবারির অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গত (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে রাজশাহী জেলার দুর্গাপুর থানার পালি বাজার গ্রামস্থ মোঃ মিঠুনের বাঁশের আড়তের সামনে পাকা রাস্তার সম্মুখ থেকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার হন মোঃ শরীফ আলী (২৫), সে পুঠিয়া থানার পুঠিয়া রাজবাড়ী গ্রামের মোঃ হেকমত আলীর ছেলে।
ঘটনা সূত্রে জানা গেছে, রাজশাহী জেলা ডিবি পুলিশের এসআই মাহাবুব আলম ও তার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাঘা থানা এলাকা থেকে একজন ব্যক্তি ভাড়ায় চালিত সিএনজিযোগে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ নাটোর জেলার নলডাঙ্গা থানার দিকে যাচ্ছিলেন। ওই সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ রাত সাড়ে ১১ টার দিকে বিশেষ অভিযান চালায়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলা হয় এবং দেহ তল্লাশি করে কোমরে কস্টেপ দিয়ে পেঁচানো অবস্থায় অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
ঘটনার পর গ্রেফতারকৃত মোঃ শরীফ আলীর বিরুদ্ধে দুর্গাপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সুলতানগঞ্জ গ্রামস্থ পদ্দানদীর সুলতানগঞ্জ ঘাট হতে গত রাত পৌনে ১০টায় একজন মাদককারবারিকে ১০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম ফারুক আলী (৪০)।
ফারুক আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার দেবীনগর গ্রামের মৃত হাসান আলীর পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ স্বপন হোসেন ও ফোর্স-সহ গত ২৯ এপ্রিল ২০২৫ খ্রি. রাত সোয়া ৯টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া মোড় ও তার সন্নিহিত এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিলো।
তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সুলতানগঞ্জ গ্রামস্থ পদ্দানদীর সুলতানগঞ্জ ঘাটে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।
এমন সংবাদের ভিত্তিত্বে ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ স্বপন হোসেন ও ফোরসসহ সেখানে অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত পৌনে ১০টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ ফারুক আলীর দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান পার্শ্বের কোচর হতে অবৈধ মাদকদ্রব্য ১০০ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করে।
হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।