
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ সিরাজুল ইসলাম আনান্দ( ৩২) নামে এক মাদককারবারীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ছয়ঘাটি তিন রাস্তার মোড় এলাকা হতে উক্ত মাদককারবারিকে ২ কেজি ৪০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করে জেলার ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত মাদককারবারী সিরাজুল ইসলাম আনন্দ, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার সুজানগর পবাপাড়ার মো: সানোয়ার হোসেনের পুত্র ।
ঘটনাসূত্রে ডিবি পুলিশ জানায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: আ: রহিম ও ফোর্স-সহ সোমবার দিবাগত রাত ০০:০৫ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন রাজাবাড়ী বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ছয়ঘাটি তিন রাস্তার মোড়ে পূর্বপার্শ্বের জনৈক রিমনের হার্ডওয়ারের দোকানের সামনে রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী মহাসড়কের উত্তরপার্শ্বের ফাঁকা জায়গায় দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।
এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নির্দেশে ওসি ডিবির নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: আ: রহিম ও ফোর্স-সহ গতকাল সোমবার দিবাগত রাত ০০:১৫ টায় অভিযান পরিচালনা করে।
এতে ডিবি পুলিশের
উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সোমবার দিবাগত রাত ০০:২০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মো: সিরাজুল ইসলাম @ আনন্দ-এর ডান হাতে থাকা একটি খয়েরি রংয়ের শপিং ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় পাঁচটি প্যাকেটে বাদামি বর্ণের গুড়াপদার্থ অবৈধ মাদকদ্রব্য ২ কেজি ৪০০ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত উল্লেখ্য, অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী মো: ওমর ফারুক (৩৮), পিতা-মো: নজরুল ইসলাম, সাং-নওহাটা হলমোড়, থানা-পবা, রাজশাহী মহানগর ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।
হেরোইন উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।