
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহীর মোহনপুরে পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) দুপুর ৩ টার দিকে মোহনপুরে উপজেলার মৌগাছি নন্দনহাট মোড়ে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় ট্রাকটি পুড়ে গেলেও কোনো হতাহত হয়নি খবর পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে দ্রুত স্থানীয়রা এগিয়ে এসে ট্রাকটির আগুন নিয়ন্ত্রণ করেছেন।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজশাহী থেকে একটি পণ্যবাহী ট্রাক বাগমারা উদ্দ্যেশে রওনা হন। ওই ট্রাকে মুরগীর খাবার ফিড নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে মোহনপুর নন্দনহাট এলকায় পৌঁছালে ৫টি মোটরসাইকেলে নিয়ে কয়েকজন দুর্বৃত্তরা এসে ট্রাকে ভাংচুর করেন এবং পরে তারা ট্রাকে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
ওসি বলেন, ট্রাকে তিনজন ছিলো। তারা আগুন দেখে সবাই দৌড়ে পাশের বিলে পালিয়ে যায়। পরে স্থানীরা বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েন।