
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহী মহানগরীতে র্যাবের অভিযানে বেগুনের ভেতরে হেরোইন পাচারকালে ১১ লাখ টাকার হেরোইনসহ রুহুন আমিন (৪৩) নামে এক মাদককারবারিকে আটক করা হয়েছে।
আটক ওই মাদককারবারি রাজশাহীর গোদাগাড়ী থানার চরভুআন পাড়া এলাকার মৃত সাবেয়ার রহমানের ছেলে।
তাকে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, রাজশাহী র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একজন মাদকদ্রব্য ব্যবসায়ী যাত্রীবেশে রাজশাহী রেলওয়ে স্টেশনে অবস্থান করছেন।
এসময় র্যাব সদস্যরা রেলওয়ে স্টেশনে গাড়ী পার্কিং এলাকায় দুই ল্যাম্ব পোষ্টের মাঝ খানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত আটককৃত আসামী রুহুন আমিন পালানোর চেষ্টা করলে র্যাবের সদস্যরা ঘটনাস্থলেই তাকে লাল হলুদ রংয়ের প্লাস্টিকের জালি বস্তার ভেতরে বেগুনসহ আটক করেন।
পরে উক্ত ওই ব্যাগের তল্লাশি চালিয়ে বেগুনের ভেতর হতে ১১ লাখ টাকার ১০৫ গ্রাম হেরোইন, একটি মোবাইল ও সিম কার্ড উদ্ধার করা হয়।
উক্ত মাদককারবারি রুহুল আমিনের বিরুদ্ধে আইনানুক ব্যাবস্থা গ্রহণের জন্য রাজশাহী রেলওয়ে থানায় মামলা দিয়ে সোর্পদ করা হয়েছে।