
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ বুধবার (২১ জানুয়ারি ২০২৬ খ্রি.) দুপুরে রাজশাহীর পুলিশ সুপারের
কার্যালয়ের কনফারেন্সরুমে হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান উদ্ধারকৃত ৫০ টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), এ.টি.এম. মাইনুল ইসলামসহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ। রাজশাহী জেলার ৮টি থানায় ফোন হারানো ৫০ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন।
এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা, রাজশাহী ৫০ টি মোবাইল ফোন উদ্ধার করেন।
উল্লেখ্য, ৫০ টি মোবাইল ফোনের মধ্যে ভিভো ১৩ টি, স্যামস্যাং ৫ টি, শাওমি ১০ টি, রিয়েলমি ৫ টি, ইনফিনিক্স ৩ টি, আইটেল ৩ টি, টেকনো ১ টি, ওপ্পো ৩ টি ,পোকো ১টি, সেম্ফনি ৩ টি, সনি ১টি, হুয়াই ১টি ও হুনোর ১ টি।
রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি, এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে। হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়শী প্রশংসা করেন। তাঁরা বিশ্বাস করেন রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে। এ সময় তাঁরা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে।