
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
বিয়ের প্রলোভনে যুবতীকে একাধিকবার ধর্ষণ মামলার মূলহোতা আসামি মাসুম’কে রাজশাহীর এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৫,সদর কোম্পানির সদস্যরা।
গ্রেফতারকৃত আসামী হলো মাসুম মন্ডল (২৭)।
সে বগুড়া জেলার শিবগঞ্জ থানার উথুলি পূর্বপাড়া এলাকার ছামসুল আলমের ছেলে ।
মামলার এজাহার বরাত দিয়ে র্যাব-৫ জানায়, ভিকটিম একজন সহজ, সরল, নিরীহ মহিলা । ভিকটিম ঢাকা শহরে কর্মরত থাকা অবস্থায় লিবিয়া প্রবাসী আসামি মাসুম মন্ডলের সহিত মোবাইল ফোনে দেড় বছরের প্রেমের সম্পর্ক গড়ে তোলে। আসামি মাসুম মন্ডল দেশে ফিরে এসে গত ইং ১১/০২/২০২৫ তারিখ সময় সাড়ে ৬টায় ভিকটিমের গ্রামের বাড়িতে গিয়ে ভিকটিমকে বিবাহের প্রলোভন ও প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করে।
পরবর্তীতে আসামি মাসুম মন্ডল ভিকটিমকে জাল দলিল প্রস্তুত করে মিথ্যা বিবাহের অনুষ্ঠান করার মাধ্যমে ভিকটিম কে তার স্ত্রীর মর্যাদা দিয়ে গাজীপুর ভাড়াটিয়া বাসায় স্বামী স্ত্রী পরিচয়ে বসবাস করতে থাকে। এ অবস্থায় ভিকটিম গর্ভবতী হলে আসামি তা জানতে পেরে ভিকটিমকে রেখে পালিয়ে আসে।
পরবর্তীতে ভিকটিম আসামি মাসুম মন্ডলের শিবগঞ্জের স্থায়ী বাসায় গিয়ে তার স্ত্রীর মর্যাদা চাইলে আসামি মাসুম তাকে মারধর এবং মেরে ফেলার হুমকি প্রদান করে বাসা থেকে তাড়িয়ে দেয়।
এ অবস্থায় ভিকটিম নিরুপায় হয়ে বিজ্ঞ আদালতে নালিশ করলে বিজ্ঞ আদালত বগুড়া শিবগঞ্জ থানায় ধর্ষণ মামলা নেওয়ার আদেশ প্রদান করে।
উক্ত আদেশের পরিপ্রক্ষিতে বগুড়া শিবগঞ্জ থানায় মাসুম মন্ডল কে আসামি করে ধর্ষণ মামলা রুজু হয়। যাহা বগুড়া শিবগঞ্জ থানার মামলা নং-০৩, তারিখ-০১/০৯/২০২৫ খ্রিঃ। ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) অধ্যাদেশ, ২০২০ এর ৯(১)। ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট, ইলেক্টনিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে।
আজ ২৯ অক্টোবর ২০২৫ তারিখ গোপন তথ্যের ভিত্তিতে সদর কোম্পানি, র্যাব-৫ এর একটি আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের প্রক্ষিতে অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরের এয়ারপোর্ট থানাধীন শাহ মখদুম বিমানবন্দর এলাকা হতে উক্ত ধর্ষণ মামলার এজারনামীয় মূলহোতা আসামি মোঃ মাসুম মন্ডলকে আটক করেন।
আসামীকে উক্ত ধর্ষণ মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে সে সত্যতা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে রাজশাহী মহানগরের এয়ারপোর্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হইয়াছে ।