
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহীর চারঘাট ও গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে হেরোইন, ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা।
গতকাল বুধবার দিবাগত রাত ৭টার দিকে গোদাগাড়ী পৌরসভার সারাংপুর ও চারঘাট এলাকা থেকে হেরোইন ও ফেন্সিডিল উদ্ধারসহ ওই দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীররা হলেন, নাটোর কুড়িয়াপাড়া এলাকার আকাশ হাসান (২১) ও গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ জাহানাবাদ মলেপাড়ার শীষ মোহাম্মদের ছেলে আব্দুল্লাহ(৩০)
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, রাজশাহী র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গোদাগাড়ী পৌরসভার সারাংপুর এলাকা এক মাদক ব্যবসায়ী হেরোইন বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের ওই দল ঘটনাস্থলে পৌছে সন্দেহভাজন হিসাবে আব্দুল্লাহকে গ্রেফতার করে। পরে তার কাছে তল্লাশী চালিয়ে তিনশগ্রাম হেরোইন উদ্ধার হয়।
আব্দুল্লাহর বিরুদ্ধে ইতোমধ্যে মাদক মামলায় বিচারাধীন রয়েছেন। আব্দুল্লাহকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে বুধবার দিবাগত রাত ১০টার দিকে চারঘাট থানাধীন জয়পুর নামক এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আকাশ হাসানকে গ্রেফতার করা হয়। আকাশকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।