
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহীর দূর্গাপুরে শীর্ষ সন্ত্রাসী শরীফুলকে তার হেফাজতে থাকা মাটির নিচে লুকায়িত বিদেশী পিস্তল ও তাজা গুলি উদ্ধারসহ গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা ।
শীর্ষ সন্ত্রাসী শরীফুল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ আদর্শগ্রাম এলাকার শফিকুল ইসলাম বাবুর ছেলে।
র্যাব-৫ জানায়,গত ১৯ জুন ২০২৫ তারিখ সকাল সাড়ে ৫টায় রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন জয়নগর কুলনঠিয়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী শরিফ (৩০) কে গ্রেফতার করে।
এসময় একটি বিদেশী পিস্তল- ম্যাগজিন-১টি, গুলি-৫ রাউন্ড, মোবাইল-১টি, সীম-২টি করে জব্দ ও উদ্ধার করা হয়েছে।
র্যাব-৫ আরও জানায় যে,
গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য মতে, রাজশাহী মহানগরী ও জেলার কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী ও অজ্ঞাত গ্রুপে তাদের নিজের কাছে রক্ষিত অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে জনসাধারণের মাঝে ভয়ভীতি সঞ্চার ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে। যা ইতিমধ্যেই মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় আধিপত্য বিস্তার, অন্ত কোন্দল, চাঁদাবাজি, ছিনতাই এর মত ঘটনাতেও প্রদর্শন ও গোলাগুলিতেও ব্যবহৃত হয়েছে।
এ সমস্ত ঘটনার প্রেক্ষিতে র্যাব কর্তৃক এই দুষ্কৃতিকারী চক্রকে সর্বদাই ছায়া অনুসরণ ও পর্যবেক্ষণ করা হয়।
র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কথিত শীর্ষ সন্ত্রাসী শরীফুল এর হেফাজতে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে এবং সে একটি সংঘবদ্ধ গ্রুপের সমন্বয়ে রাজশাহী জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে।
এসব তথ্যের ভিত্তিতে তাকে দীর্ঘদিন যাবত র্যাব-৫ এর গোয়েন্দা দল কর্তৃক অনুসরণ করা হয়। এরই ধারাবাহিকতায় অদ্য তারিখে জেলার দূর্গাপুরের জয়নগর কলনঠিয়া এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী শরীফুল‘কে গ্রেফতার করা হয়।
র্যাব-৫ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, তার হেফাজতে অবৈধ অস্ত্র রয়েছে যা তার শ্বশুর বাড়ীতে লুকায়িত অবস্থায় আছে।
পরবর্তীতে উক্ত বসতবাড়ীর খড়ের ঘরের ভিতরে মাটির নীচে ২ ফিট গভীরে পোতানো অবস্থায় ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শীর্ষ সন্ত্রাসী শরীফুল ও তার চক্রের অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতারে র্যাব-৫ এর গোয়েন্দা নজরদারি ও তৎপরতা চলমান থাকবে।
উক্ত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে রাজশাহী জেলার দূর্গাপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।