
শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি :
নরসিংদী জেলার রায়পুরা পৌরসভায় বিখ্যাত পাঁচটি বাজার নিয়ে গঠিত।এই পাঁচটি বাজারে মধ্যে ঐতিহ্যবাহী শ্রীরামপুর
বাজারে প্রতি সপ্তাহে দুইদিন হাট বাজার হয়। পৌর পাবলিক টয়লেটগুলো বেহাল অবস্থা।
পৌরবাসী ও শ্রীরামপুর বাজারের ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন।দীর্ঘদিন ধরে জনগুরুত্বপূর্ণ পৌর পাবলিক টয়লেটগুলো বেহাল অবস্থা থাকায় পৌর কতৃপক্ষের কাছে পুনরায় সংস্কারের জন্য পৌরবাসী জোর দাবি জানিয়েছেন।
স্থানীয় কাউন্সিলর মোঃআমির হোসেন জানান,এই বাজারে পৌর পাবলিক টয়লেট চারটি ছিল।কয়েকটি পৌর পাবলিক টয়লেট ভেঙ্গে জমিটি মরগেজ দিয়ে দোকান করে।বর্তমানে পৌর পাবলিক টয়লেটগুলো বেহাল অবস্থায় ব্যবসায়ী ও জনসাধারণের প্রতিনিয়তই চরম দুর্ভোগে পড়তে হয়।আমি এই বিষয়ে পৌর পরিষদকে শ্রীরামপুর পাবলিক টয়লেটগুলোটি দ্রুত সংস্কারের জন্য বারবার তাগিদ দেয়।
তাছাড়া তিনি আরও জানান,এই বাজারে তরকারি ও মাছ পট্টির সিড দোকানগুলো আরও বেহাল অবস্থা।
পৌর প্রকৌশলী মোঃ রুবেল সরকার জানান,পৌর পাবলিক টয়লেটগুলো দ্রুত পুনরায় সংস্কারের জন্য ব্যবস্থা নেয়া হবে।