
নিজেস্ব প্রতিবেদন
ঠাণ্ডা বাতাসের দাপট আর ঘন কুয়াশায় মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন।
গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলা শাহজালাল ইসলামিক ব্যাংক পিএলসি পক্ষ থেকে কম্বল বিতরণ করেন ।
শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালেন শাহজালাল ইসলামিক ব্যাংক পিএলসি। সোমবার সফিপুর শাহজালাল ইসলামিক ব্যাংকের লিমিটেড উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন ।
কম্বল বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে সফিপুর শাখার ম্যানেজার মোঃ রাকিবুল ইসলাম বলেন, এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সফিপুর আইডিয়াল পাবলিক স্কুলের চেয়ারম্যান মোঃহাবিবুর রহমান,জনাব মোঃরেজাউল করিম বিশিষ্ট ব্যবসায়ী জি্এম,মোঃ শরিফুজ্জামান বাদশা,ব্যাংকের কর্মকতাবৃন্দ আকাশ সহ আরও অনেকেই।