
মোতাহার হোসেন, স্টাফ রিপোর্টার (শেরপুর):
জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জনাব এ. কে. এম জহিরুল ইসলাম। রবিবার (২৬ এপ্রিল) বেলা ১২ ঘটিকায় তিনি শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।
নবাগত পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হলে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা। এরপর তিনি উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশলাদি বিনিময় করেন।
পরবর্তীতে বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব আবদুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব সরকার ফরহাদ আহমেদসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে এ. কে. এম জহিরুল ইসলাম বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চাঁদপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের এই কৃতি সন্তান এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সচিবালয় নিরাপত্তা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন।