
মোহাম্মদ আলী বাবুল
স্টাফ রিপোর্টার:গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতুলী গ্রাম এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ২ জন কে মারাত্মক ভাবে আহত করে বসত বাড়ীতে হামলা,ভাংচুর ও নগদ ১ লক্ষ্য ৯০ হাজার টাকাসহ স্বর্ণালংকার লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে ।এঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(৩ অক্টোবর)রাত ৯ টার দিকে তালতুলী গ্রামে।এ হামলার ঘটনায় আহতরা হলো তালতুলী গ্রামের মৃত মহর আলীর সন্তান নুরুল ইসলাম(৬০)ও তাঁর ছেলে ইব্রাহিম(২৩)সহ পরিবার অনেকেই।এতে নুরুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার রাত ৯ টার দিকে বিবাদী মো:কামাল(৪০)পিতা মৃত রমজান আলী।মৃত রুসমত আলীর ছেলে শফিকুল ইসলাম,আকবর আলীর ছেলে মো:আরিফ(৩০),আকাশ(২২),মো:কায়েস(৩৫),মৃত রমজান আলীর ছেলে কামরুল(৩৫),শফিকুল ইসলামের ছেলে মাহফুজসহ অজ্ঞাতনামা ৪/৫জন সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে নুরুল ইসলামের বসত বাড়িতে জোরপূর্বক অনাধিকার প্রবেশ করে এবং তাদেরকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দা,ছুরি,লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে মাথায় ও হাত পায়ে শরীরের বিভিন্ন অঙ্গে জখম করে বসত বাড়িতে হামলা,ভাংচুর চালিয়ে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটপাট করেছে এবং অজ্ঞাতনামা সন্ত্রাসী বাহিনী নিয়ে বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ সূত্রে জানা যায়।আহতদেরকে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া ভর্তি করে।আহত নুরুল ইসলাম জানান,গত বৃহস্পতিবার সন্ধা সাতটার দিকে তাঁর ছোট ছেলে ইমন বাড়ির পাশে বসে মোবাইল ফোন ব্যবহার করছিল অভিযুক্ত বিবাদী আরিফসহ তাঁর সাঙ্গু পাঙ্গু সন্ত্রাসী বাহিনীসহ নেশা করে একপর্যায়ে আমার ছেলের মোবাইল ফোন ছিনতাই করে নিয়া যাওয়ার চেষ্টা করে আমার ছেলের ডাকচিৎকারে বাড়ি থেকে বাহির হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।পরবর্তীতে রাত ৯ টার দিকে হঠাৎ করে অভিযুক্ত বিবাদীরা যোগসাজশে পূর্ব পরিকল্পিত ভাবে আমার বাড়িতে বেআইনিভাবে অজ্ঞাতনামা সন্ত্রাসী বাহিনী নিয়া জোরপূর্বক অনাধিকার প্রবেশ করিয়া আমাদের উপর হামলা চালায় এবং আমাদেরকে এলোপাতাড়ি ভাবে দা,ছুরি,লোহার রড,লাঠিসোঁটা দিয়ে মাথায়, হাতপায়ে,শরীরের বিভিন্ন অংশে আঘাত করে এবং বসত বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে যাহার ক্ষতি সাধন হয়েছে ৩৪ হাজার টাকা,অভিযুক্ত বিবাদী আরিফ ও আকাশ আমার বিছানার তোষকের নিচে থাকা নগদ ১লক্ষ্য ৯০ হাজার টাকা এবং ড্রয়ারে থাকা ১২ আনা ওজনে চেইন যাহার মূল্য ৮০ হাজার টাকা স্বর্ণালংকারসহ নগদ টাকা লুটপাট করে নিয়া গেছে।ভুক্তভোগী নুরুল ইসলাম আরো বলেন,বিবাদী আরিফ আমার ছেলে ইব্রাহিমকে লোহার রড দিয়া মাথায় ও শরীরে এলোপাতাড়ি ভাবে আঘাত করে, আমি ফেরানোর চেষ্টা করলে বিবাদীরা আমাকে ও আমার পরিবারের লোকজনদের মারধর করে।আমার ছেলে ইব্রাহিমকে দা দিয়ে মাথায় কোপ দেয় এবং এলোপাতাড়িভাবে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়া মারাত্মক ভাবে জখম করে,বর্তমানে সে হাসপাতালে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে প্রবেশ করে মারধরসহ আমাদের উপর হামলা চালিয়েছে।অভিযুক্ত বিবাদীরা বিগত দিনে আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিল আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন ওরা এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল বলে জানান।সন্ত্রাসীরা আমার ঘরের ভিতর বেআইনি ভাবে প্রবেশ করে জিনিস পত্র ভাংচুরসহ ১লক্ষ ৯০ হাজার টাকা এবং স্বর্ণালংকার নিয়া যায়।আমাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।ভুক্তভোগী নুরুল ইসলাম বলেন,অভিযুক্ত বিবাদীরা যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আমার ও আমার পরিবারের ক্ষতি সাধন করতে পারে।এমন পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান।প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন,সঠিক তদন্ত সাপেক্ষে বিচার এবং শাস্তির দাবী জানান ভুক্তভোগী পরিবার।