
এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
শেরপুর শ্রীবরদীতে ক্ষুদ্রায়তন বিষয়ক চা আবাদ সম্প্রসারণ সভা অনুষ্ঠিত
শেরপুরের শ্রীবরদীতে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ক্ষুদ্রায়তন চা আবাদ সম্প্রসারণ বিষয়ক সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১০ জুলাই রোজ বুধবার বেলা ১১ টা সময় উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়, আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেখ জাবের আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিএম শহিদুল ইসলাম এমপি, মাননীয় সংসদ শেরপুর-৩, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার এ.কে.এম রফিকুল হক, পরিচালক ও আহ্বায়ক, ক্ষুদ্রায়তন চা আবাদ ও সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদে নব-নির্বাচিত চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ান ইফতেখার হোসেন, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, আরো বক্তব্য রাখেন উপজেলা বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ আল সালেহ, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, দশ ইউনিয়ন চেয়ারম্যান সহ সরকারি বেসরকারি কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।