
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় শেরপুরের শ্রীবরদীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসুচি গ্রহণ করে। রাত ১২.০১ মিনিটে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। সুর্যোদয়ের সাথে সাথে সুর্যাস্ত পর্যন্ত সকল সরকারি, আধা সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমুহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করা হয়। বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদের রুহের মাগফেরাত কামনায় প্রার্থনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের সভাপতিত্বে শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকালেবসম্মেলন কক্ষ সোমেশ্বরীতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল, উপজেলা জামায়াতের আমির আজহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, শ্রীবরদী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান। আলোচনা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক সংগঠনের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
মোতাহার হোসেন শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি তাং_২১-০২-২০২৫