
রুকন উদ্দিন,
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়ায় সাংবাদিকদের তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালা শেষ হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত এ প্রশিক্ষণে কেন্দুয়া, মদন, আটপাড়া ও নান্দাইল উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে শুরু হওয়া এ প্রশিক্ষণ শুক্রবার (২ অক্টোবর) সনদ বিতরণেরমধ্য মধ্য দিয়ে শেষ হয়।
তিন দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতায় মাল্টিমিডিয়ার ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রয়োগ এবং তথ্যের সত্যতা যাচাই-বাছাই, ফ্যাক্ট চেকিংয়ের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণসহ প্রযুক্তির কার্যকর ব্যবহারের বিষয়েও আলোচনা করা হয়।
প্রশিক্ষক হিসাবে ছিলেন, গাজী টিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ সাহাব উদ্দীন, পিআইবি’র জিলহাজ উদ্দিন নিপুন, ফ্যাক্ট চেকার আবু সুফিয়ান, পিআইবি’র প্রোগ্রাম অফিসার সাকমিড ও অন্যান্যরা।
প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- নেত্রকোণা-৩ আসনের এমপি ড. রফিকুল ইসলাম হিলালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
এমপি হিলালী সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা বজায় রেখে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। সরকার গণমাধ্যমের বিকাশে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের জন্য নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন প্রয়োজন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর কাছে সাংবাদিকদের জন্য বস্তুনিষ্ঠ ও সুষ্ঠু সংবাদ পরিবেশন বিষয়ে আরও প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজনের বিষয়টি তুলে ধরবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলের দিকে উপজেলা পরিষদ হল রুমে কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি নাঈম-উল-ইসলাম চৌধুরী, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমূখ।
এসময় কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাখাল বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক এম আব্দুল ওয়াদুদ ভূইয়া, সিনিয়র সদস্য হারেছ উদ্দিন ফকির, লাভলু পাল চৌধুরী, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা প্রমূখ।
শেষে প্রশিক্ষণপ্রাপ্ত বিভিন্ন মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন অতিথীগণ।
কেন্দুয়া, নেত্রকোণা
২-১০-২০২৬