
হাফিজুর রহমান (বিশেষ প্রতিনিধি)
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
ডিএমপি ডিসি(মিডিয়া ও পাবলিক রিলেশন্স)এর পক্ষ থেকে বৃহস্পতিবার (২৪ই অক্টোবর)সন্ধ্যায় এই তথ্য জানানো হয়েছে।
ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বলেন,বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর মোহাম্মাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
অফিযোগ রয়েছে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকিরের ঢাকা মিন্টো রোডের সরকারি বাসভবন ছিল লেনদেনের হাট-বাজার। প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের পিয়ন থেকে শিক্ষক পর্যন্ত নিয়োগ ও প্রকল্পের টাকা ভাগাভাগি হতো ওই বাসায়।তার স্ত্রী ও ভাগিনারাসহ নিকট আত্মীয়রা ছিল দুর্নীতির মাধ্যম।গত বছর বাধ্য হয়ে ঘুষের টাকা ফেরত দিতে হয়েছিল জাকির সিন্ডিকেটকে।
অবৈধ সম্পদের বিষয় জানা যায়,নামে বেনামে ঢাকায় একাধিক বাড়ি,রংপুরে বাড়ি,কুড়িগ্রামের শহরে বহুতল বাড়ি,রৌমারিতে দুটি বাড়ি,এবং রাজিবপুর উপজেলায় রয়েছে একটি বাড়ি।চারটি মার্কেট,সরকারি ও ব্যাক্তি মালিকানাধীন জমি দখল করে ৫টি স্থানে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান তৈরি করেছেন।মিল,চাতাল,খমারবাড়ি সবই আছে তার।যার মূল্য কয়েকশ কোটি টাকা।