
মোঃসাকিল আহম্মেদ,নিজস্ব প্রতিনিধিঃ
গাজীপুরের ব্যাস্ততম রাস্তা চন্দ্রা হইওয়ে এলাকায় হারিয়ে যাওয়া একটি শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে গাজীপুর রিজিয়ন নাওরোজ হাইওয়ে থানা পুলিশ মোঃশাহাদত হোসেন(অফিসার ইনচার্জ),সাব ইন্সপেক্টর অব পুলিশ মোঃআমিনুল হক।
অফিসার ইনচার্জ মোঃ শাহাদত হোসেন বলেন,আজ শুক্রবার (২০ অক্টোবর)সকাল আনুমানিক ১০ টার দিকে চন্দ্রা হাইওয়ে পুলিশ বক্স এর এখানে একটি শিশুকে কাঁদতে দেখেন দায়িত্বরত হাইওয়ে পুলিশ এর সাব ইন্সপেক্টর আমিনুল হক।
তারা শিশুটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলে সে শিশুটি কিছুই বলতে পারে না।৬ বছর বয়সী শিশুটি তার নাম ছাদিয়া বলে জানায়। কিন্তু তার বাবা-মার নাম ও ঠিকানা জিজ্ঞেস করলে সে বলতে পারছিল না। তখন হাইওয়ে পুলিশ মাইক দিয়ে এনাউন্সমেন্ট করে।এনাউন্সমেন্ট করার পর দুপুর ১২:৪৫ মিনিটে শিশুটির বাবা মাকে খুজে পাওয়া যায়।তারপর শিশুটিকে তার বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয়।
সাব ইন্সপেক্টর মোঃআমিনুল হক বলেন,বাংলাদেশ পুলিশ সব সময় জণগনের পাশে আছে।যে কোন পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ তার কর্তব্য পালনে অনর।
আজকে বাংলাদেশের পুলিশ এর সদস্যরা একটি মায়ের কোল খালির হাত থেকে বাচিয়ে শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে।
আমরা বাংলাদেশ পুলিশ সদস্যরা এই মহৎ কাজ করে নিজেদের গর্বিত মনে করি।