
হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে কেশবপুর উপজেলার ১১ নম্বর হাসানপুর ইউনিয়ন মোমিনপুর প্রাইমারি স্কুল মাঠে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর সুমন । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাকোর, সাংগঠনিক সম্পাদক সোহেল মেহেদী -সহ উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন এর সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, মনিরুজ্জামান মিলন, কৃষক দলের আবু হাসান, উপজেলা যুবদলের আব্দুল গফুর, স্বেচ্ছাসেবক দলের মিলন, ছাত্রদলের উপজেলা যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান ইমন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হানুল হক, ইউনিয়ন যুবদলের রুহুল, ছাত্রদলের আল আমিন সহ সর্বস্তরের জনগণের একটি অংশ।