
মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার
৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে আজ ০৩ নভেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর এর সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, জনাব এ কে এম জহিরুল ইসলাম, উপপরিচালক, স্থানীয় সরকার, মিজ্ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জনাব মোঃ শাকিল আহমেদ, সভাপতি, শেরপুর জেলা আইনজীবী সমিতি, এডভোকেট সিরাজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি, জনাব কাকন রেজা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য সংশ্লিষ্ট অতিথিবৃন্দ। সভায় দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, কর্মসূচি বাস্তবায়ন ও সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
দিবসটির তাৎপর্য যথাযথভাবে তুলে ধরতে এবং সুষ্ঠু ও সুন্দরভাবে কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।