
নিজস্ব প্রতিবেদক, কালিয়াকৈর
বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জননন্দিত জননেতা আলহাজ্ব মো. মুজিবুর রহমানকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কালিয়াকৈরের এই মানবিক নেতাকে পুষ্পস্তবক অর্পণ করে বরণ করে নেন স্থানীয় পেশাজীবী নেতৃবৃন্দ।
পেশাজীবী সমন্বয় পরিষদ, কালিয়াকৈর-এর যুগ্ম আহবায়ক ডি. এম. এরশাদুল আলম এবং সদস্য সচিব মোতাহার হোসেনের নেতৃত্বে সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে এই ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ বলেন:
”এই বিজয় কেবল একজন ব্যক্তির নয়, বরং কালিয়াকৈরের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও ভালোবাসার প্রতিফলন। মো. মুজিবুর রহমান বরাবরই একজন মানবিক ও জনবান্ধব নেতা হিসেবে আমাদের পাশে থেকেছেন। সংসদ সদস্য হিসেবে তাঁর হাত ধরে এই অঞ্চল উন্নয়নের নতুন শিখরে পৌঁছাবে বলে আমরা বিশ্বাস করি।”
উল্লেখ্য যে, গত নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে এই বিজয় মজিবুর রহমানের প্রতি তৃণমূলের অগাধ আস্থা ও জনপ্রিয়তারই প্রমাণ। আজ সকালে নতুন সংসদ সদস্যকে বরণ করে নেওয়ার সময় স্থানীয় পেশাজীবী নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয়রা মনে করছেন, নবনির্বাচিত এই সংসদ সদস্যের হাত ধরে কালিয়াকৈরে আধুনিক ও জনবান্ধব রাজনীতির নতুন অধ্যায় শুরু হবে।