
মোঃ তরিকুল ইসলাম সাগর স্টাফ রিপোর্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে মেয়র মুজিবুর রহমানের সম্ভাব্য প্রার্থীতা। সর্বস্তরের সাধারণ মানুষের দাবি— এবার এই জনপ্রিয় জননেতাকে সংসদে দেখতে চান তারা।
বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমের সাথে আলাপকালে কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ল্ডের যুবদলের সহ সভাপতি মোহাম্মদ বাদশা সরকার বলেন, “মেয়র মুজিবুর রহমান গাজীপুরবাসীর আস্থার প্রতীক। উন্নয়ন আর জনসেবার ধারাবাহিকতায় তিনি এই আসনের যোগ্যতম এমপি প্রার্থী।”
মেয়রের পক্ষে প্রচার চালানোর কথা স্বীকার করে বাদশা সরকার আরও বলেন,
“জনগণ ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকেই তারা ভোট দিতে প্রস্তুত। আমিও সাধারণ মানুষের সঙ্গে সেই দাবি-দাওয়াকেই সমর্থন করি।”
এদিকে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক বছরে এলাকার উন্নয়ন, সেবা কার্যক্রম এবং মানুষের পাশে দাঁড়ানোর কারণে মুজিবুর রহমানের জনপ্রিয়তা আরও বেড়েছে। অনেকেই মনে করেন, জাতীয় সংসদে গাজীপুর-১ আসনের প্রতিনিধিত্ব করলে তিনি আরও বৃহত্তর পরিসরে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।
আগামী নির্বাচন ঘিরে ইতোমধ্যেই এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। স্থানীয় রাজনৈতিক কর্মী থেকে সাধারণ ভোটার— সকলের আলোচনার কেন্দ্রবিন্দু এখন মেয়র মুজিবুর রহমান।