
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
আজ ২৫ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর সাড়ে বারোটায় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে, রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১৩তম ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়। সাথে ছিলেন ক্লেমন ক্রিকেট একাডেমীর পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
পুলিশ কমিশনার মহোদয় ফাইনাল খেলা উপভোগ করেন এবং খেলা শেষে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করেন।
তাঁর উপস্থিতি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে উচ্ছ্বাস সৃষ্টি করে।