
মোঃ জামশেদ মিয়া, ক্রাইম রিপোর্টার কসবা( ব্রাহ্মণবাড়িয়া):-
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পূর্বশত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নুরুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে ও আখাউড়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজহার সূত্রে যানাযায়,ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ২ নং ধরখার ইউপির চান্দপুর গ্ৰামের মৃত্যু আঃ ওয়াহেদ প্রকাশ নায়েব আলীর ছেলে মোঃ নূরুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ তাজুল ইসলামদের সহিত ওই গ্রামের মৃত নবী নোয়াজ এর ছেলে মোঃ বজলুর রহমান, মোঃ বাদল মিয়া পিতা মৃত লাল মিয়া মোঃ বিল্লাল মিয়া পিতা মৃত জজ মিয়া, মোঃ সোহেল মিয়া পিতা মৃত আঃ কুদ্দুস, মোঃ বাহার মিয়া, পিতা বজলুর রহমান গংদের সহিত দীর্ঘদিন যাবৎ জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল।
পরবর্তীতে নুরুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় বিজ্ঞ আদালত ওই জমির উপর আদালতের নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু বিজ্ঞ আদালতের সেই আদেশ কে অমান্য করে গত ৫ জানুয়ারি ভোর ৬ টার দিকে বজলুর রহমান, মোঃ বাদল মিয়াসহ তাদের ভাই, ভাতিজা ও ছেলেদের নিয়ে জোরপূর্বক ওই জমিতে টিনের বেড়া দেয়ার চেষ্টা করেন। এতে নূরুল ইসলাম ও তার ভাই মোঃ শফিকুল ইসলাম বাঁধা দেয় এতে ক্ষিপ্ত হয়ে বজলু মিয়া ও বাবুল মিয়া সহ তাদের উপর অতর্কিত হামলা করে। এসময় মোঃ শফিকুল ইসলাম গুরুতর আহত হন। আহত মোঃ শফিকুল ইসলাম জানান তার মাথায় রামদা দিয়ে কুপিয়ে জখম করছে। এই বিষয়ে নূরুল ইসলাম বাদী হয়ে আখাউড়া থানায় একটি মামলা দায়ের করেন ওই মামলার তদন্ত কর্মকর্তা মোঃ মাসুদ রহমান বলেন এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি এবং অভিযোগ টি তদন্ত করে এফ আই আর করা হয়েছে। অভিযুক্তদের আইনের আওতায় এনে বিজ্ঞ আদালত এ সোপর্দ করা হবে।
এ ব্যাপারে ভুক্তভোগীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন কারন হিসাবে তারা জানান, এর আগেও তাদেরকে মারপিট করে উক্ত জমি দখলের চেষ্টা করেছে। এ বিষয়ে নুরুল ইসলামের পরিবারের জীবনের নিরাপত্তা সহ সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবৈধ জমি দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী ওই পরিবারের।