
মোঃ জামশেদ মিয়া ক্রাইম রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শিপন মিয়ার বাড়ির বসত ঘর থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। (১১ জানুয়ারী) বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নের রঘুরাম পুর গ্রামের শিপন মিয়ার বাড়ির বসত ঘর থেকে গাঁজা গুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় জিশান ও সোনিয়া নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী শিপনের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় তার বাড়ির বসত ঘর থেকে কষ্টেপে মুড়ানো ১৬ কেজি গাঁজা পাওয়া যায়। এই ঘটনায় মাদক ব্যবসায়ী শিপন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় এবং দাউদকান্দি উপজেলার নারিকেল পাড়া গ্ৰামের মৃত রফিক মিয়ার ছেলে জিশান (২০) ও একয় উপজেলার নয়াবাজার গ্ৰামের মোজ্জাম্মেল হকের মেয়ে সোনিয়া (১৯)কে আটক করা হয়েছে। আটক কৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।