
হাফিজুর(যশোর)প্রতিনিধি
যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর হোসেন নামে এক দোকান কর্মচারী নিহত হয়েছেন। তিনি শহরের প্রাণকেন্দ্র মধু সড়কের সীমা গার্মেন্টসের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
এলাকাবাসী ও সীমা গার্মেন্টসের মালিক মনিরুল ইসলাম জানায়, পৌর এলাকার হাবাসপোল গ্রামের আব্দুর রশিদের ছেলে জাহাঙ্গীর হোসেন প্রতিদিনের ন্যায় গত শুক্রবার রাত ৯ টার দিকে ওই দোকান বন্ধ করে মোটর সাইকেল চড়ে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় যশোর -সাতক্ষীরা সড়কের গুটলেতলা নামক স্থানে পৌঁছালে তার মোটর সাইকেলের সামনে একজন পথচারী পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের ওপর পড়ে মারাত্মক আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা বেগতিক দেখে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনার সিটি মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দোকান মালিক পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম বলেন, হাফিজুল ইসলাম তার দোকানের বিশ্বস্ত কর্মচারী ছিলেন। তিনি বিএনপির সমর্থক ছিলেন। গত ৫ আগস্টের পূর্বে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায তার দোকান ভাঙচুর হয়। এ সময় হাফিজুর রহমান মারাত্মক আহত হয়েছিলেন।