
বিভিন্ন শ্রেণীপেশার মানুষের শহীদ মিনারে পুষ্পর্বক অর্পন
মহান মাতৃভাষা দিবস উপলক্ষে আজ রাত ১২ টা ১ মিনিটে শহীদদের স্মরণে যশোরের কেশবপুরে পাবলিক ময়দানে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কেশবপুরে উপজেলা প্রসাশন,বিভিন্ন রাজনীতিবিদ সহ নানা শ্রেণীর পেশাজীবী লোকজন।
কেশবপুর উপজেলা প্রসাশনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার,থানা অফিসার ইনচার্জসহ উপজেলা প্রসাশন প্রথমে ফুল দেয় শহীদ বেদীতে তার পর ফুল শহীদ বেদীতে প্রদান করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলার সভাপতি আবুল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুর রাজ্জাক ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, কুতুব উদ্দিন বিশ্বাস সহ থানা ও পৌর বিএনপি,এছাড়া ফুল দেয় যুবদলের মেহেদী বিশ্বাস, মেহেদী হাসান হিমেল, আলমগীর হোসেন,আব্দুল গফুর,সাংবাদিক হাফিজুর রহমানসহ যুবদলের অনন্য নেতৃবৃন্দ স্বেচ্চাসেবকদলের পক্ষে থানার আহবায়ক শামসুল আলম, সদস্য সচিব বাবুল রানা বাবু,পৌর স্বেচ্চাসেবকদলের আহবায়ক পলাশ হোসেন, ইকবল হোসেনসহ আরও অনেকে,ছাত্রদলের পক্ষে আহবায়ক আঃআজিজ, মুস্তাফিজুর সহ আরও অনেকে।এছাড়া শহীদ বেদীদে ফুল দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ,কেশবপুর প্রেসক্লাব, কেশবপুর প্রেসসোসাইটি সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে।