
স্টাফ রিপোর্টার, ইমাম হাসান সোহান
টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন ১ নং কুড়ালিয়া ইউনিয়নের কুড়ালিয়া বাজার এলাকায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আসাদুল ইসলাম আজাদ এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সন্ধ্যা সাতটায় কুড়ালিয়া ইউনিয়নের কুড়ালিয়া বাজার এলাকায় সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় করেন, টাঙ্গাইল -১ (মধুপুর-ধানবাড়ী) আসনের বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল আসাদুল ইসলাম আজাদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম মাসুদ । এ সময় আজাদ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আসাদুল ইসলাম আজাদ বলেন,” আপনাদের উপস্থিতি দেখে আমার বুকটা ভরে গেছে। আপনারা যদি আমার পাশে থাকেন এবং সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহ প্রদান করেন, তাহলে আমি মধুপুর-ধনবাড়ী আসন থেকে বিএনপির প্রার্থী হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করতে চাই। কর্ণেল আজাদ বলেন, ” মানুষের বিপদে যে পাশে থাকেন সেই আসল নেতা । আমি লুঙ্গি পড়া আপনাদের মতো সাধারণ মানুষের পাশে আছি । আপনারা লুঙ্গির বাঁধন শক্ত করে বাঁধেন । আমার মনোনয়ন কারও পাঞ্জাবির পকেটে নয় আপনাদের লুঙ্গির কুঁছে আমার মনোনয়ন। তারেক রহমান যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচন করবো, আর যদি দলের অন্য কাউকে দেয় তাহলে আমি আপনাদের সাথে নিয়ে তার জন্য কাজ করে যাবো। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আলম মেম্বার, অত্র ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ,বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আরও অনেকেই । উল্লেখ্য মোঃ আজম, পিতা মৃত আব্দুল হামিদ, গ্রামঃ কুড়ালিয়া, ইউনিয়নঃ কুড়ালিয়া পোঃ কুড়ালিয়া উপজেলাঃ মধুপুর, জেলাঃ টাংগাইল এর ব্যক্তি বিদ্যুৎতায়িত হয়ে ছাদ থেকে পড়ে গিয়ে মেরুদণ্ড ভেংগে যায়। অসহায় এই ব্যক্তিকে চিকিৎসা করাতে ঢাকা মেডিকেল ভর্তি করান লেফটেন্যান্ট কর্নেল আজাদ এবং তার যাবতীয় ব্যয়ভার বহন করছেন ।