
সরকার মাজহারুল ইসলাম গাজীপুর জেলা প্রতিনিধি
বনের জমিতে অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ করি পরিবেশ রক্ষায় বন গড়ে তুলি,গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর পাঁচলক্ষী এলাকায় বনের জমিতে গড়ে ওঠা অবৈধ ঘরবাড়ি উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। সোমবার দুপুরে কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিটের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। পাঁচলক্ষী মৌজার ২০৪ নাম্বার দাগে অবৈধভাবে দখল হয়ে যাওয়া প্রায় বিশ একর বনভূমি উদ্ধারের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় প্রায় ১৫টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে় দেওয়া হয় এবং কয়েকটি ঘর আংশিকভাবে ভাঙা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের উদ্ধার অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাউসার আহমেদ তিনি বলেন ধারা বাহিকতার অংশ হিসেবে বনের জমি উদ্ধার করা হবে এতে সকলের সহযোগীতা কামনা করেন। পরিবেশ রক্ষায় বন সৃষ্টি তা আমরা রক্ষা করব। এ সময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক এসিএফ সামসুল আলম আরিফিন, চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম, কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তা শাজাহান মিয়াসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।