
মোঃ শরীফুল ইসরাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।,
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নে আজ শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে।এই মহা জশনে জুলুছের নেতৃত্ব দেন গাউছিয়া আলিয়া নাছের ভান্ডার দরবার শরীফের বর্তমান গদীনসিন পীর, আওলাদে রাসূল ও আওলাদে মাইজভান্ডারি সৈয়দ সাইফুল ইসলাম (আল হাছানি ওয়াল হোসাইনী)।
শনিবার সকাল ৯টায় মাদলা গুচ্ছ গ্রাম থেকে জুলুছটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। পথিমধ্যে কাশিরামপুর, রঘুরামপুর, বায়েক ও নয়নপুর বাজার অতিক্রম করে সর্বশেষ মাদলা গ্রামের ইয়াসিন নুরি আল কাদিরের বাগানবাড়িতে গিয়ে মহাসমাবেশের মাধ্যমে এর সমাপ্তি ঘটে।জশনে জুলুছকে ঘিরে হাজারো নবীপ্রেমিক আশেকান, মাইজভান্ডারি তরিকার ভক্ত-আশেক এবং দূর-দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। ধর্মীয় উচ্ছ্বাস, আনন্দঘন পরিবেশ ও আবেগঘন মুহূর্তে চারপাশে সৃষ্টি হয় এক পবিত্র আবহ । আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়— নবীপ্রেমিক আশেকান ও মাইজভান্ডারি তরিকার ভক্তদের আন্তরিক উপস্থিতি এবং সক্রিয় সহযোগিতার মাধ্যমেই জশনে জুলুছ সফলভাবে সম্পন্ন হয়েছে। এজন্য উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
পরিশেষে সকল উম্মোদে মোহাম্মাদির জন্য দোয়া প্রার্থনা করা হয় ।
মোঃ শরীফুল ইসলাম কসবা (ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
আজ ৪ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিকাল ৪টায় কসবা পৌর মুক্তমঞ্চে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জানাব আলহাজ্ব কবীর আহম্মেদ, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুদুল হক ভূইয়া (দীপু) অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ জিয়াউলহুদা (শিপন)
বক্তারা বৃক্ষরোপন বিষয় সচেতন করার উদ্যোগ নেওয়া হয় সহ দলীয় নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন আলোচনা করেন এবং আগামী নির্বাচন নিয়ে আলাপ আলোচনা করে। সভা শেষে বৃক্ষরোপ করেন।
মোঃ শরীফুল ইসরাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। তারিখ- ০৭.০৯.২০২৫ইং