
মোঃ শরীফুল ইসলাম জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
গোপীনাথপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার আসরের নামাজ শেষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ, কসবা উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিক মুন্সি, গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মেম্বার, গোপীনাথপুর ২ নং ওয়ার্ডের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ ইয়াসিন সরকার, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মুন্সী, গোপীনাথপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাইনুল ইসলাম মিনাল, গোপীনাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রমজান ভুইয়া, সহ-সভাপতি জহিরুল ইসলাম, শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল হাকিমসহ ইকবাল মিয়া, মনির হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গোপীনাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা ইউসুফ ভূইয়া। নেতাকর্মীরা জানান, বর্তমানে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ অবস্থায় দল-মত নির্বিশেষে দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান তারা।