
সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর) প্রতিনিধি।
গাজীপুরের কালিয়াকৈরের গলাচিপা এলাকায় ব্যক্তিগত জমি থেকে জোড়পুর্বক গাছ কেটে জমি জবর দখলের অভিযোগ উঠেছে গোল্ডেন বেঙ্গল ফিসারিজ ইন্টাঃ (প্রাঃ)লিমিটেড নামের একটি কোম্পানীর লোকের বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) সরেজমিনে গেলে জমির মালিক আব্দুর রহমান সিকদার ও তার ছেলে রিপান সিকদার জানান তারা ওই এলাকায় বেঙ্গল ফিসারিজ ইন্টাঃ (প্রাঃ) লিমিটেড নামের একটি কোম্পানীর তাদের নিজস্ব জমি বিক্রয় করেন এবং পরে তারা ওই কোম্পানীর সাথে বিশ পার্সেন্ট অংশীদারের ভিত্তিতে ব্যবসা শুরু করেন। দির্ঘবছর যাবত তারা ব্যবসা চালিয়ে আসলেও কোম্পানীর মোট পাঁচজন অংশীদারের দুইজন মারা যাওয়ার পর থেকে কোম্পানীর এমডি অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আব্দুর রহমান সিকদার অংশের পাওনা অংশের কোন হিসবা না দিয়ে জোরপুর্বক ভোগদখল করে আসছেন। এনিয়ে তাদের বিরুদ্ধে আদলতে মামলা চলমান রয়েছে। তারা উল্লেখ করেন তিনি একজন অবসরপ্রাপ্ত আর্মীর লোক থাকায় তিনি বিভিন্ন আর্মীর মেজরের ভয় দেখিয়ে আমার ব্যক্তিগত সম্পত্তি জবর দখল করার চেষ্টা করছে। তারই থারা বাহিকতায় কোম্পানীর লোকজন কোম্পানীর সীমানা খুটির বাহির থেকে মঙ্গলবার আব্দুর রহমান সিকদারের ব্যক্তিগত দখলীয় জমি থেকে চারটি বিশাল আকারে তাল গাছ ও একটি কাঠাল গাছ কেটে ওই জমি কোম্পানীর দখলে নেওয়ার চেষ্টা করে। এবিষয়ে জমির মালিক বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করলে কালিয়াকৈর থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গাছ কাটা বন্ধ রাখেন।
এবিষয়ে কোম্পানীর দায়ীত্বে থাকা রেজাউল করিম রিপন ও কোম্পানীর শ্রমিক সুরত আলী জানান ওই জমি আমাদের কোম্পানীর নিজস্ব জমি। আমরা আমাদের জমি থেকে আমাদেরই গাছ কেটেছি।ওরা আমাদের নামে নারী নির্যাতনের মামলাসহ নানা ভাবে আমাদের হয়রানী করছে।
এঘনায় কালিয়াকৈর থানার এএসআই জাহিদ হোসেন জানান ওই জমির উপর কোর্ট থেকে ১৪৫ধারা জারি করা রয়েছে এজন্য আমরা উভয় পক্ষকে ওই জমিতে কোন প্রকার হস্তক্ষেপ না করার জন্য বলেছি। যারা অম্যান্য করবে আমরা তাদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।